এলো রমজান!



বছর ঘুরে এলো মাহে রমজান
সত্য সুন্দর বিজয়ের গান

রহমত বরকত নাজাতের ঘ্রাণ
সব পেয়ে ভরে উঠে মুমিনের প্রাণ

করো দাণ খোলো প্রাণ বাড়াও দু'হাত
সেজদায় সেজদায় কেটে যাক রাত

রাত জেগে খোঁজো তুমি ভাগ্য রজনী
যে পাওয়ার পেয়ে হবে দু'জাহান ধনী

চাও ক্ষমা যতো পাপ হিসাব খাতায়
জীবন হিসাব খোলো নতুন পাতায়

বছর ঘুরে এলো মাহে রমজান
সত্য সুন্দর বিজয়ের গান।।

~ জাহিদ আবেদীন

Comments

Popular posts from this blog

করোনা ভাইরাস ও ইমিউনিটি পাসপোর্ট!

দেশে দেশে বইমেলা ও অমর একুশে বইমেলার ইতিহাস: