আধুনিক বিশ্বে যতরকম মেলা হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো বইমেলা। পৃথিবীর অনেক দেশেই এ মেলার আয়োজন করা হয়। এসব মেলায় ভিড় করে লাখ লাখ মানুষ। ভারতীয় উপমহাদেশেও প্রচুর মেলা বসে। এশিয়ার বাইরে কায়রো আন্তর্জাতিক বইমেলা এর মধ্যে অন্যতম। বলা হয়ে থাকে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত এটিই পৃথিবীর প্রথম বইমেলা। প্রতিবছর জানুয়ারী-ফেব্রুয়ারীতে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। ২০১৯ সালে এর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয় এবং একই বছর পুরোনো আয়োজনস্থল নাসর সিটি থেকে সরিয়ে নতুন কায়রোর প্রান্তে তাগামোয়া এল খামিসে নিয়ে আসা হয় । এশিয়া, আফ্রিকা মহাদেশ, ইউরোপ ও আমেরিকা মহাদেশ থেকে বহু প্রতিষ্ঠান অংশগ্রহণ করে থাকে এই ঐতিহ্যবাহী আয়োজনে। লাখো মানুষের পদচারণায় প্রতিবছর মুখরিত হয়ে উঠে এই বইমেলা । কায়রোর চেয়েও অনেক পুরোনো ফ্রাঙ্কফুর্টার বুকামেসা বা জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা। সাধারণ পাঠকের উন্মুক্ত বইমেলার চেয়েও এই মেলা অনেক বেশি প্রকাশক আর ব্যবসায়ীদের কেন্দ্রস্থল । অক্টোবরের মাঝামাঝি অনুষ্ঠিত হওয়া পাঁচ দিনব্যাপী এ মেলার শেষ দুই দিন সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ...
পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে যেতে পাসপোর্টের প্রয়োজন হয় এটা আমরা সবাই জানি। কিন্তু ইমিউনিটি পাসপোর্ট এর কথা হয়তো এর আগে আমরা কখনোই শুনিনি। তাহলে জেনে নেওয়া যাক ইমিউনিটি পাসপোর্ট কী? করোনা ভাইরাস নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রতি মুহুর্তে চলছে উত্তরণের নানাবিধ জল্পনা কল্পনা। এরই ধারাবাহিকতায় এখন তুমুল আলোচনা ও পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্ক সামনে চলে এসেছে ইমিউনিটি পাসপোর্ট বা রিস্ক ফ্রী সার্টিফিকেট নিয়ে। লন্ডন ভিত্তিক Onfido নামক ডিজিটাল আইডেনটিটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা 'হুসাইন কাসাই' বলেন আমরা এমন একটি বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছি যা রোগ প্রতিরোধ ক্ষমতার মাত্রা নির্ণয় করে স্ট্রং ইমিউন (গ্রীন) পার্টলি ইমিউন (অরেঞ্জ) এবং দূর্বল ইমিউন(লাল) চিন্হ দেখাবে। এটি প্রেগন্যান্সি পরীক্ষার মতোই যে কেউ ঘরে বসে নিজে নিজে করে ফেলতে পারবে। আর যারা রোগ প্রতিরোধে শক্তিশালী প্রমাণিত হবে অর্থাৎ যাদের পরিক্ষার ফলাফল গ্রীন দেখাবে তাদেরকে ইমিউনিটি পাসপোর্ট বা রিস্ক ফ্রী সার্টিফিকেট দেওয়া হবে। এটি হবে ডিজিটাল যা একটি মোবাইল এপে সংরক্ষণ করা হবে এবং ক...
Comments
Post a Comment